মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় সাংবাদিক ইউনিয়নের মুন্সিগঞ্জ জেলা কার্যালয় মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনী চৌধুরী।

মুন্সিগঞ্জ সংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা সংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ প্রমুখ।

কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক সংগ্রামের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মো. মমিন বিশ্বাস। বিএফইউজের সাবেক সভাপতি মরহুম গাজীসহ সম্প্রতি মৃত্যুবরণকারী সংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য দুপুর দুইটায় ভোট গ্রহণ শুরু হয়। তিনটি পদে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

সভাপতি হিসেবে কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রকিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। সাধারণ সম্পাদক মো. রুবেল এবং সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সৌরভ ও শরিফ হোসেন, কার্যকরী পদে আব্দুস সালাম ও মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights