মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিমপাড়া ইসমানিরচর এলাকার দেলু মাস্টার বসতবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ।
এর আগে মেঘনা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী গজারিয়া থানায় খবর দেয়। পরে নৌপুলিশের একটি টিম এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের শরীরে সাদা পায়জামা-পাঞ্জাবি পরিহিত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
