মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় গ্রেফতার ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার গয়াতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুমন সরকার (৪৫), সুপন সরকার(৩৫), মনা(৪৮) ও রাজন (২৫)। তাদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয়ের অভিযোগ ছিল। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল। অভিযান পরিচালনা করে বেশ কয়েক জনকে হাতেনাতে আটক করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights