মুন্সীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান আনিছ, মোঃ শাহআলম মল্লিক, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সামসুন্নাহার শিল্পি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদাক আব্দুর রহিম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাঈদুর রহমান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালিকুন মাকসুদ বিপুল, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, পৌর কাউন্সিলর মোঃ সাজ্জাত হোসেন সাগর প্রমুখ।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন কাচারী চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights