মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম নেতৃত্ব দানকারী মনির হোসেন নান্নুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ডিবজল হত্যা মামলার আসামি মনির হোসেন নান্নুকে গোপনে সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে শহর থেকে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ডিবজল হত্যার পরে শেফালী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার এজহার নামীয় ১৫নং মামলার আসামি মনির হোসেন নান্নু (৫২), মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব দে জানান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন নান্নুকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মমালা রয়েছে।
