মুন্সীগঞ্জে ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর হতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ৩টি ফেন্সিডিলের বোতল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বের একটি পরিত্যক্ত জমিতে পরিত্যক্ত অবস্থায় উক্ত সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১০ সিপিসি-২।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বের একটি পরিত্যক্ত জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ৩টি ফেন্সিডিলের বোতল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights