মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—মুন্সীগঞ্জের ভট্টাচার্যরবাগ এলাকার নুরুজ্জামানের মেয়ে শাহনাজ ওরফে আখি বেগম (৪০) এবং পশ্চিম সরদারপাড়া এলাকার নওশেদ বেপারীর ছেলে মো. শাকিল (৩০)।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম কঠোর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকায় অভিযান চালায়।

এ সময় নতুনগাঁও সাকিনে আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তায় অভিযান চালিয়ে শাহনাজ ওরফে আখি বেগম ও মো. শাকিলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights