মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি

মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারি থানার পশ্চিম কামারগ্রামের মোহাম্মদ আলী আবজালের ছেলে কামাল হোসেন।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টায় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে মুন্সীগঞ্জ সদর থানা এসে নৌ পুলিশকে তথ্য দেয়। এরপর নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানানো হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights