মুন্সীগঞ্জে ফার্মেসিসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণসহ পৃথক দুটি অনিয়মে দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার দিঘিরপাড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই বাজারের সিরাজ স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক মোহাম্মদ সিরাজ খানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।
