মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৭ই মার্চ উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার প্রথম প্রহরে শহরের ডাকবাংলো এলাকার বঙ্গবন্ধু মুরালে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রাসেল।

পরে জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল-আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোঃ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিছুজ্জামান আনিছ, পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, শহর আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন কল্লোল, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করে বিভিন্ন সংগঠন সংক্ষিপ্ত সভা সমাবেশ করে। এছাড়াও জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে ৭ মার্চের ঐতিহাসিক রেককোর্স ময়দানের ভাষণ মাইকে প্রচার করা হচ্ছে। অপরদিকে সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights