মুন্সীগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলায় গজারিয়ার কাউসার আহমেদ রতন (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাউসার আহমেদ রতন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়ার মৃত হাজী তাইজুদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি বালুয়াকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রতনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
