মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে ২ বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কৃষক ওমর আলী (৬৫) এবং ১১টা ১০ মিনিটের দিকে আব্দুল বাতেন মাঝিকে (৬৮) মৃত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত ওমর আলী মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার বাবু বারী হাজারির ছেলে ও বাতেন মাঝি মানিকপুর এলাকার ওলিউল্লাহ মাস্টারের ছেলে। এছাড়াও তীব্র তাপদাহে ৬ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত বাতেন মাঝির চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, আমার চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। আজ তিনি জমি বিক্রির কাজে জেলা রেজিস্ট্রি অফিসে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মাথায় পানি দেই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শৈবাল বসাক জানান, ‘প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে ওই দুই বৃদ্ধ মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights