মুন্সীগঞ্জে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসাইল বানারী ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights