মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ আটক ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও নারীসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বিকাল ৫টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা নাসিমা আক্তার (৪০), নুসরাত আক্তার (২৭), জামিলা আক্তার(৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আবির হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় পুলিশের সদস্যের হাতে আটককৃতরা পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব থেকে নদীপাড় হয়ে কালীপুরা খেয়াঘাট থেকে সিএনজি করে ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের গাঁজাসহ আটক করে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার উপ-পরিদর্শক সুজিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ চার মাদক কারবারি ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights