মুন্সীগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে মতবিনিময় সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে নবনিযুক্ত সরকারি কৌশুলীদের সাথে বিচারকদের মত বিনিময় সভা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এ মতবিনিময় করা হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সহকারী কৌশুলী (এজিপি) অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট তানজিল রশিদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরফান সরকার, অ্যাডভোকেট নুর হোসাইন, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা তাহমিনা আমিন ভুইয়া, অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকি, অ্যাডভোকেট সাইফুল বিন আলী, অ্যাডভোকেট আঁখি আক্তার।
