মুলাদীতে আগুনে পুড়লো দু’টি পাটের গুদাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলার খাসেরহাট বাজারে দু’টি পাটের গুদাম আগুনে পুড়ে গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সংঘটিত এই অগ্নিকাণ্ড রাত ৯টার দিকে নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক রুহুল পাটোয়ারী জানান, দু’টি গুদামে প্রায় ১৪ লাখ টাকার পাট ছিল। সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা গুদামে আগুন দেখে ডাক চিৎকার করেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফয়ার সার্ভিসে খবর দেয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুলাদীর স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, খাসেরহাট বাজারে পাটের গুদামে আগুনের খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৬টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ হয়। আগুনে দু’টি গুদামের অন্তত ৬ লাখ টাকার পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights