মুস্তাফিজকে নিয়ে মাঠে নেমেছে চেন্নাই

অনলাইন ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে ধোনির চেন্নাই। দলটির একাদশে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

রবিবার রাতে চিপাক স্টেডিয়ামে টসে জিতে এদিন আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। রান তাড়ার ক্ষেত্রে তাই বেশ বড় পরীক্ষা অপেক্ষা করছে ফিজের জন্য।

নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে শেষ ওভারে হেরেছে চেন্নাই সুপার কিংস। বল হাতে তেমন অবদান রাখতে পারেননি মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে ১৭ রান আটকাতে গিয়ে ৩ বলেই ১৯ রান দিয়েছেন তিনি। এরপরেও অভিজ্ঞ এই পেসারে আস্থা রেখেছে চেন্নাই।
চেন্নাই একাদশ

আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেল, মঈন আলী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুশার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights