মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’

শোবিজ ডেস্ক

জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছেন, এমন একটি খবর হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিকে ‘বিব্রতকর’ আখ্যা দিয়ে নিজের ভালো থাকার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি। এসব খবর কারা ছড়ায় জানি না। একের পর এক ফোন আসছে, বিব্রতকর পরিস্থিতি।

তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। সবাইকে আপনারা জানিয়ে দেন আমি সুস্থ আছি।

সামাজিকমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন এই গায়ক।

বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা গেছি’-এর মতো গানগুলো এখনো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে।

বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও ভক্ত-শ্রোতারা এখনো তাকে মনে রেখেছেন সযত্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights