মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, সন্ধান মেলেনি বাবা-ছেলের

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে রবিবার রাতে ডুবে যাওয়া মালামাল বোঝাই ট্রলার আজ দুপুরে উদ্ধার করা হয়েছে। কিন্তু নিখোঁজ ট্রলার মালিক রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদারের এখনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজে অংশ নিয়েছে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। কিন্তু ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। পরে দুপুরের দিকে বেসরকারি একটি উদ্ধারকারী ডুবুরি দলের সহায়তায় যৌথভাবে উদ্ধার করা হয় ট্রলারটি।

ধারণা করা হচ্ছিল, ট্রলারের ভিতর নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যেতে পারে। কিন্তু উদ্ধারের পর ট্রলারের ভিতরে নিখোঁজদের পাওয়া যায়নি। এদিকে ট্রলার উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে তীব্র স্রোতে মেঘনার জোড়খাল পয়েন্টে ডুবে যায় রাজ্জাক মাঝির পণ্যবাহী ট্রলারটি। ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৫ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন পিতা-পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights