মেঘনায় বার্জের ধাক্কায় ট্রলারডুবি, জেলের মৃত্যু

ভোলায় ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার ধনিয়া কা‌ঠিরমাথা এলাকার মেঘনা নদী‌তে বার্জের ধাক্কায় মাছ ধরার ট্রলাটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা হারুন মাঝি নদীতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, হারুন মাঝি (৫৫) তার দুই ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরছিলেন। ভোর ৫ টার দিকে একটি বার্জ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি চলন্ত বার্জের নিচে ঢুকে যায়। এ সময় তার দুই ছেলে নদীতে লাফিয়ে পড়ে। পরে ছেলেরা জীবিত উদ্ধার হলেও হারুন মাঝি নিখোঁজ থাকেন। পরে স্থানীয় জেলেরা সকাল ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights