মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে : আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
মডেল মেঘনা আলমের বিরুদ্ধে বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটা ঠিক হয়নি বলে অভিমত তার। তিনি জানান, মেঘনার বিষয় নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রবিবার সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা।

বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির বিষয়ে আইন উপদেষ্টা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।

আসিফ নজরুল বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে। টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, মাগুরার আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজকেই আদালতে চার্জশিট দাখিল হবে। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights