মেছো বাঘ শাবক অবমুক্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি মেছো বাঘ শাবক অবমুক্ত করা হয়েছে। এতে প্রাণে রক্ষা পেল মেছো বাঘ শাবকটি। উপজেলা বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী ও পরিবেশবিদ মতিন সৈকত এটি অবমুক্ত করেন। শুক্রবার মতিন সৈকত এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামে মোস্তাক ওয়াজির বাড়ির গোয়াল ঘরে দুইটি শাবকসহ মা মেছো বাঘ দেখতে পায় শিশু কিশোররা। কিশোরেরা তাদের ধাওয়া করে। এতে গোয়াল ঘরের জালে একটি শাবক আটকে যায়। শাবকটি ধরে তারা খাঁচায় আটকে রাখে। মহিষমারী গ্রামের হেলাল মাস্টার পরিবেশবিদ মতিন সৈকতের সাথে যোগাযোগ করা হয়।

পরিবেশবিদ মতিন সৈকত বলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানকে বিষয়টি অবহিত করা হলে তিনি বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। উপজেলা বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী তার টিম নিয়ে উপস্থিত হন। গ্রামের ঝোপঝাড়ে মেছো শাবকটি অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন, পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশের কোন ক্ষতি করা যাবে না। পরিবেশ বাচঁলে আমরা বাঁচব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights