মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোরেলে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ. কে. এম খায়রুল আলম এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশনসমূহ, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাসমূহে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

ডিএমটিসিএল সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় সেই আদেশে।

তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights