মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বাড়ল ২০২৬ সালের জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক

মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে সরকার। বিদ্যমান ভ্যাট অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ নিয়ে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকার মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করা এবং যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়েছিল।

পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় এ অব্যাহতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights