মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁসে চিকিৎসকসহ গ্রেফতার ১২

অনলাইন ডেস্ক

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার রাতে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমে বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ এই চক্রের মোট ১২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

এ বিষয়ে আগামীকাল দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মালিবাগে অবস্থিত সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights