মেডিকেল ভর্তির ফল পুনঃপ্রকাশ না করলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক কোটা প্রথার নিরসন ও মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মেডিকেল কলেজসহ সর্বস্তরের শিক্ষার্থীরা। এ সময় ডাক্তার, শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব বলেন, গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন কিম্ভূতকিমাকার লোকজন চান্স পেয়েছে ৪০, ৪১ পেয়ে অথচ এর ডাবল মার্ক পেয়েও অনেকে চান্স পায়নি, এটা কি বৈষম্য না? স্বৈরাচারের লোকেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে আর তাদের কুকর্মে প্রকাশ হলো গতকালের রেজাল্ট। আজকের মধ্যে সকল ধরনের কোটার বিলুপ্তি ও ফলফল পুনঃপ্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেহেতু রাজপথে নামতে শিখেছ সেহেতু তোমাদের রাজপথ থেকেই তোমাকে অধিকার আদায় করে নিতে হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন,‌ ‘আগে মেডিকেল পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে ১/২ মার্কের কম চান্স পেত কিন্তু এই বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০/৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে যা আমরা মেনে নিতে পারি না, মানব না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার বিলুপ্তি চাই।’

সলিমুল্লাহ মেডিকেলের আরেক শিক্ষার্থী নুহা বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেলে ডাক্তারের দোষ হয়। মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয় ডাক্তার তৈরির জন্য, সেখানে যদি কোটার মাধ্যমে অযোগ্যদের নেওয়া হয় তাহলে তো রোগী মারা যাবে ভুল চিকিৎসায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক নাদিম মাহমুদ শুভ বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের জন্য আজ তারা স্মারকলিপি দিতে যাবেন এবং ফলফল পুনঃপ্রকাশ না করলে লাগাতার কর্মসূচি দিবেন।

সমাবেশে ‘কোটা না মেধা, মেধা মেধ ‘,‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ ‘,‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চা ‘,‘৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ হয়’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই’ সহ নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights