মেননের গণসংযোগ, নৌকা নির্বাচিত করার আহ্বা

নিজস্ব প্রতিবেদক, বরিশালন
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বানারীপাড়া উপজেলার বিষাকান্দি এলাকায় গণসংযোগ করেছেন ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় সরকারের ধারাবাহিকতা এবং উন্নয়ন ও অগ্রযাত্রা রক্ষায় নৌকায় ভোট চান রাশেদ খান মেনন। নির্বাচিত হতে পাড়লে উজিরপুর-বানারীপাড়ার মৌলিক সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights