মেয়দোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে মেয়দোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৩ নভেম্বর) হালিশহর থানার ফইল্যাতলী বাজার এলাকায় এক অভিযানে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি করা, মূল্যতালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা, ইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা, আজাদ পোল্ট্রি হাউসকে ৬ হাজার টাকা, গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা ও গাউসিয়া সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights