মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

তিনি জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন তিনি। তবে কী কারণে দায়িত্ব ছাড়ছেন তার কোনও ব্যাখ্যা দেননি ম্যালপাস।
২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

বিশ্বব্যাংকপ্রধান বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস। সূত্র: সিএনএন, ডয়েচে ভেলে, দ্য গার্ডিয়ান, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights