মেসির চোটের অবস্থা নিয়ে যা জানালেন কোচ মাশ্চেরানো

অনলাইন ডেস্ক

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ছোট ছোট চোটের সঙ্গে লড়াই করছেন লিওনেল মেসি। সর্বশেষ লিগস কাপের ম্যাচেও আর্জেন্টাইন মহাতারকার জন্য ইনজুরি বাধা হয়ে দাঁড়ায়।

রবিবার লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢোকার সময় রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার। মাটিতে পড়ে গিয়ে মেসিকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করলেও অস্বস্তি কাটেনি। পরে চিকিৎসকের পরামর্শে মাঠ ছাড়েন তিনি।

এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মেসির ৩০তম ম্যাচ। এমএলএসে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছেন, তবে এটি কতটা গুরুতর তা আগামীকাল জানব। সম্ভবত কিছু সমস্যা আছে, তবে খুব বড় কিছু নয় কারণ সেভাবে ব্যথা ছিল না। তবে অস্বস্তি ছিল।

ইন্টার মায়ামি লিগস কাপে পরবর্তী ম্যাচ খেলবে মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights