মেসিসহ ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে আছেন যারা

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও এখনো একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ব্যালন ডি’অরের পর এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও তিনি মনোনীত হয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

বৃহস্পতিবার ফিফা দ্য বেস্টের জন্য ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় আছেন হালের আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। যদিও এই তালিকায় নাম নেই পতুর্গিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের নাম।

তালিকায় গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটির তারকারাই বেশি জায়গা পেয়েছেন। মেসির পাশাপাশি আছেন বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এবার এই পুরস্কার জয়ে মেসির মূল লড়াইটা হবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের সাথে। কারণ, এই তিন ফুটবলারই ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন।
তালিকায় রয়েছেন যারা :

জুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইন, ইল্কে গুন্ডোগান, আর্লিং হলান্ড, রদ্রি, খভিচা কভারতসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমিন, ডেক্লান রাইস, বার্নাদো সিলভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights