মেসি ম্যানিয়া, সবচেয়ে ব্যয়বহুল ম্যাচের সাক্ষী হচ্ছে মেজর লিগ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে মেসি ম্যানিয়া কমার কোনো লক্ষণ নেই। আগামী রবিবার মাঠে গড়াচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ। আর সেই ম্যাচের টিকেটের দাম বলছে, এই ম্যাচটিই হতে চলেছে মেজর লিগ সকারের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ।

অনলাইন টিকেট বিক্রিকারী প্রতিষ্ঠান টিকপিক তেমনটাই দাবি করছে।

মেসির ওই ম্যাচের টিকেটের গড় দাম ৬৯০ ডলার। সেই হিসেবে মেজর লিগ সকারের টিকেটের দাম ৫২৭ শতাংশ বেড়েছে। মেসির যোগদানের আগে যে টিকেট সাধারণত ১১০ ডলারে বিক্রি করা হত।
টিকপিক বলছে, আগামীকাল শনিবার সর্বনিম্ন টিকেটের দামও ৭৮৫ ডলারে দাঁড়াতে পারে। যে টিকেট আগে বিক্রি হয়ে ১৫১ ডলারে।

অনলাইনেও চলছে মেসি ম্যানিয়া। মেসিদের খেলা সম্প্রচারকারী প্রতিষ্ঠান অ্যাপল টিভি জানিয়েছে, মেসি যোগ দেওয়ার পর তাদের সাবস্ক্রাইবারও তরতর করে বাড়ছে। অন্যদিকে অ্যাডিডাস জানিয়েছে, অপ্রত্যাশিতভাবেই বাড়ছে মেসির জার্সির চাহিদা।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights