মেহেরপুরের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

মেহেরপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীর সভাপতিত্বে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, জেলায় তিনটি উপজেলায় ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সি ৮ হাজার ২৪৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সি ৬০ হাজার ৪১০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights