মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের গম ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

জমির মালিক ফিরাতুল ও স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গম কাটা যাবে কিনা দেখার জন্য জমিতে এসে ফিরাতুল দেখেন সাদা মতো কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে তিনি ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান। এসময় ফিরাতুল ভয় পেয়ে দৌড়ে রাজ্জাকের ইট ভাটায় যান। পরে ভাটার শ্রমিকদের বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ও তার পাশ থেকে ছিন্নভিন্ন পোশাক উদ্ধার করে।

মুুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে নিয়েছি। নিহতের পরিচয় পাওয়া যায়নি । নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ের পোশোক পাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ছিলো। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন পাওয়া যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights