মেহেরপুরে গ্রাম আদালত নিয়ে পর্যালোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বাস্তবায়নে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল।

সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, মামলার নথি ব্যবস্থাপনা, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা, প্রচারণা কার্যক্রম এবং আদালত পরিচালনায় প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রকল্পের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি ও প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেশন অ্যানালিস্ট শংকর পাল, সদর উপজেলার ইউএনও মো. খায়রুল ইসলাম, মুজিবনগরের ইউএনও পলাশ মন্ডল, গাংনীর ইউএনও আনোয়ার হোসেন এবং সহকারী কমিশনার (স্থানীয় সরকার) মো. হাবিবুর রহমান। প্রকল্প সংশ্লিষ্ট পিএফএ শাহাজুল ইসলাম ও তিন উপজেলার সমন্বয়কারী আলমগীর কবির (সদর), বাবুল আক্তার (গাংনী) এবং শাকিলুজ্জামান (মুজিবনগর) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights