মেহেরপুরে জাতীয় শোক দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যলিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক সংগঠন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আলোচনা সভা, রক্তদান সহ মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights