মেহেরপুরে মৌমাছির কামড়ে আহত ২০

মেহেরপুরে মৌমাছির কামড়ে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠ ও গোরস্থানে এক মৃত মহিলার যানাযার সময় এ ঘটনা ঘটে।

বুড়িপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, আজ সকালে আবু জাফরের স্ত্রী মারা যায়। বুড়িপোতা ঈদগাহ মাঠ ও কবরস্থানে মৃতের জানাজার নামাজ চলছিলো। এসময় কবরস্থানের পাশে থাকা মৌচাকে হঠাৎ বাজপাখি ছো মারে। এ সময় জানাজায় অংশ নিতে আসা মানুষের উপর মৌমাছি আক্রমণ করে। মৌমাছির আক্রমণে জানাজায় অংশগ্রহণ করা ২০ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights