মেহেরপুরে ৫ শহীদ রোভারের মৃত্যুবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫ শহীদ রোভারের ২৭তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুর পৌর কবরস্থানে শহীদ রোভারদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর কবি নজরুল শিক্ষা মঞ্জিলে অবস্থিত শহীদ রোভারদের স্বরণে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ আসর সরকারি কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, যুন্ম সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, গাংনী সরকারী ডিগ্রী কলেজের ইউনিট লিডার আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় রোভার মেট প্রতিনিধি অনিক ইসলাম। এসময় নিহত ও আহত রোভার পরিবারের সদস্যরা ও বিভিন্ন রোভাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights