মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে বাংলা নববর্ষ বরণ

মেহেরপুর প্রতিনিধিx
মেহেরপুরে মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমি থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় । মঙ্গল শোভাযাত্রায় শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক মো: আজিজুল ইসলামের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি‘র , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম। আলোচনা সভা শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমির শিল্পিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights