মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ও সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর মো. হাসানুজ্জামান মালেক ও মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights