মেহেরপুর সীমান্তে ২৮ হাজার ডলার উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে গুচ্ছগ্রাম এলাকা থেকে ২৮ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার দুপুরে এসব ডলার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১১৬/৫-এস হতে ১৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রামের মোড়ে সন্দেহজনক এক ব্যক্তিকে দেখে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৮ হাজার ইউএস ডলার ও ০১টি পুরাতন লোহার বটি এবং ০২টি পুরাতন কাচি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলার গুলো মামলা পূর্বক ট্রেজারের মাধ্যমে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights