মে দিবসে সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের র‌্যালি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের এক বর্ণাঢ র‌্যালি বের করা হয়েছে। সোমবার (১লা মে) বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে র‌্যালিটি শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ইউটার্ন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভা শেষে শেষ করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার। এসময় র‌্যালিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

আদমজী-আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আদমজী-আঞ্চলিক শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights