মোংলায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও এক প্রতারক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় জমি বিক্রির কথা বলে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন কামরুল শিকদার নামে এক প্রতারক। এ ঘটনায় মোংলা থানায় একাধিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, জমি দেxয়ার কথা বলে টাকা নিয়ে জমির রেজিস্ট্রি করে না দিয়ে নানা রকম টালবাহানা করে এখন গাঁ ঢাকা দিয়েছেন কামরুল। তিনি মোংলা পোর্ট পৌরসভার কুমারখালী এলাকার কাদের শিকদারের ছেলে।

ভুক্তভোগী শহিদুল ভূইয়া, মো. সুজন, শুকুর আলী ও মো. রানাসহ বেশ কয়েকজনে জানান, জমি বিক্রির কথা বলে কামরুল শিকদার অর্ধশতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা নিয়ে এখন জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। টাকা ফেরত চাইলে আজ না, কাল দিবো এমন একাধিকবার ওয়াদা করে এখন মোবাইল ফোন ধরছে না। আমরা তার বাড়িতে গিয়ে দেখেছি সে ঘরে তালা দিয়ে সটকে পড়েছে। এমতাবস্থায় প্রতিকার পেতে থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে মোবাইল ফোনে কামরুল শিকদার বলেন, আমি বর্তমানে বিপদগ্রস্ত। আগামী মাসের মাঝামাঝি তাদের কিছু টাকা ফেরত দিতে পারবো। এই মুহূর্তে তাদের সবার টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা ও পরিস্থিতি আমার নেই।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কম দামে জমি কিনে চড়া দামে বিক্রি করাই কামরুল শিকদারের নেশা। আর জমি দেওয়ার কথা বলে টাকা নেয়াও তার পেশা। এভাবে কামরুল শিকদার মোংলার অর্ধশতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা নিয়ে এখন জমি রেজিস্ট্রি করে না দিয়ে পলাতক রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি এলাকায় না থাকায় অভিযোগের অগ্রগতিতে বিলম্ব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights