মোংলায় ভোটকেন্দ্র পাহারা দেবে যুবদল

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় ভোটকেন্দ্র পাহারা দেবে যুবদল। কেন্দ্রে যাতে কেউ জাল ভোট প্রদান ও প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য এ উদ্যোগ যুবদলের।

সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা রেজাউল হাওলাদার, রবিউল হাওলাদার ও মিলন হোসেন বলেন, একটি দল ভোটের দিন ভোরে কেন্দ্রে গিয়ে জাল ভোট প্রদান ও প্রভাব বিস্তারের পাঁয়তারা চালাচ্ছে। সে দলটি ইতোমধ্যে তাদের দলীয় লোকজনকে নির্বাচনী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পুলিং অফিসার পদে অন্তর্ভুক্ত করেছে। তাই তারা যাতে কোনো প্রকার অন্যায়, অনিয়ম করতে না পারে সেজন্য যুবদল সকল কেন্দ্র পাহারা দেবে। ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত যুবদল কেন্দ্র ছাড়বে না।

বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে ধানের শীষ প্রতীকের প্রচারণাকালে যুবদল নেতারা এসব কথা বলেন। পরে তারা ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দেন।

বাগেরহাট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রগুলোতে দলের নেতাকর্মীরা ভোরেই যাবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে গেলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights