মোংলা বন্দরের ঈদ উপহার পেল তিনশ’ পরিবার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ও জয়মনি ইউনিয়নের তিনশ’ দুঃস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব দুঃস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সচিব ও পরিচালক (প্রশাসন) কালাচাঁদ সিংহসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান ও সিবিএ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঈদ উপলক্ষে চিলা ও জয়মনি ইউনিয়নের তিনশ’ দুঃস্থ পরিবারকে মোংলা বন্দর কর্তৃপক্ষ ৩ কেজি মিনিকেট চাউল, এক কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, এক কেজি লাচ্ছা সেমাই ও ২৫০ গ্রাম গুড়ো দুধ প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights