মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ খবর বলছে, গত সপ্তাহের এই ঝড়ে দেশটিতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রবিবার (২২ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আফ্রিকার মূল ভূখণ্ডে আঘাত হানার আগে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। সেখানে ৩৫ জনের বেশি মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। মায়োতে আঘাত হানার পর এই ঝড় মোজাম্বিকে তাণ্ডব চালায়। এতে দেশটিতে ১১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সাগর থেকে ঝড়টি মোজাম্বিকে ওঠে আসার পর দেশের উত্তরাঞ্চলের কাবো ডেলগাডো প্রদেশে ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে তাণ্ডব চালায়। এই ঝড়ের ফলে ওই অঞ্চলে একদিনে ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মানব-সৃষ্ট জলবায়ু সংকটের কারণে মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর প্রভাব তীব্র হয়েছে। এই ঝড়টির কেন্দ্র ছিল কাবো ডেলগাডো অঞ্চল।
ঝড়ের তাণ্ডবে মোজাম্বিকে ৫ লাখ থেকে ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ছ্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights