মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ আটক ২

মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে বিজিবি’র অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। রামু ৩০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানো হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মরিচ্যার আব্দুল শুক্করের পুত্র ফারুক (৩৩) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ-৬ বাসিন্দা মৃত দরবেশ আলীর পুত্র আয়াত উল্লাহ (২৬)। আটককৃত আসামিদেরকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights