মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে ভাড়ায়চালিত মোটরসাইকেল চুরি করে পালানোর সময় টহল পুলিশের হাতে ধরা পড়া যুবককে জেলে পাঠানো হয়েছে। শনিবার রাত ১টার সময় মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকা থেকে আটক করা হয়।

আটক জিহাদুল ইসলাম খান মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকার বাসিন্দা।

ভাড়ায় চালিত মোটরসাইকেল মালিক মো. তানভীর জানান, তার প্লাটিনাম ব্রান্ডের মোটরসাইকেল শনিবার রাতে ঘরের সামনে রেখে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে জানতে পারেন মোটরসাইকেলটিসহ জিহাদুল ইসলামকে টহল পুলিশ আটক করেছে। এ ঘটনায় তাকে বাদী করে একটি মামলা করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রহিম জানান, ভাড়ায়চালিত মোটরসাইকেল মালিকের করা মামলার আসামি হিসেবে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights