মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলবার খান সামী (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নতুন বাইপাসের দুধকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সামী নেত্রকোনা শহরের চকপাড়া নিবাসী জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান ও ওয়াসিম বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক মনিরা সুলতানার একমাত্র পুত্র।

সামীর মামা নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না জানান, কয়েক মাস আগে সামীর বিয়ে হয়। সামী তার বড় বোনের একমাত্র ছেলে এবং তাদের বড় ভাগিনা। শনিবার বাদ যোহর শহরের বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় কোমায় চলে যায় সামী। দীর্ঘদিন পিজি হাসপাতালে আইসিইউতে থেকে সুস্থ হয়ে ফিরলেও আবারও গতরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights