মোদির বাসভবনের কাছেই উড়ছিল পাকিস্তানি ড্রোন: জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি দাবি করেছেন, গত বছর যুদ্ধ চলাকালে তাদের ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছাকাছি চলে গিয়েছিল।

ড্রোনটি অনেকক্ষণ ধরে মোদির বাসণভাবনের ওপর ঘোরাঘুরি করছিল বলেও দাবি করেন তিনি।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিন্ধু প্রদেশের মোরোতে এক সমাবেশে জারদারি বলেন, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোনগুলো ভারতের প্রতিরক্ষা লাইন ভেদ করে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছিল।

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর আটটি বিমান ভূপাতিত করেছে।

২০২৫ সালের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ পর্যটক ও একজন ঘোড়ার চালক নিহত হন। এ ঘটনার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দু’পক্ষ। সূত্র: এনডিটিভি, ডিএনএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights